দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার
দোহার উপজেলায় সমাজে ঘটে যাওয়া মানবাধিকার রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে
শান্তি প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির
নবগঠিত কমিটি দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও সদস্যবৃন্দের পরিচিতি
সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার
(২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার জয়পাড়া থানার মোড় সংলগ্ন বেগম আয়েশা
শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নববাংলা পত্রিকার অডিটোরিয়ামে এ সভা
অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে
সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন অন্তরের সঞ্চালনায় সংগঠনের
সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা
মণ্ডলী এবং ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে
ঘোষণা করেন।
কমিটির
উপদেষ্টা মণ্ডলির সদস্যবৃন্দরা হলেন- আব্দুল মালেক খান, অ্যাড. ইউনুস আলী
রানা, মাহাবুবুর রহমান টিপু, আতাউর রহমান সানী, মো. ইসমাইল হোসেন।
কমিটিতে
স্থান পাওয়া সদস্যবৃন্দরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান সুমন
সহ-সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ, দপ্তর সম্পাদক আব্দুর
রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ মো.
আমিনুর রহমান, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক অ্যাড. খুবায়ের হোসেন,
মহিলা বিষয়ক সম্পাদক সুইটি আক্তার, কার্যকরী সদস্য আ. শাহীন।
পরিচিতি সভায় কমিটির সদস্যবৃন্দ মানবাধিকার প্রতিষ্ঠা ও সামাজিক শান্তি বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন