সংবাদ শিরোনাম

দোহারে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার



দোহার (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার দোহার উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ পেশাদার মাদক ব্যবসায়ী মো, মিরাজ ওরফে ওয়াসিম (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ রবিবার (১১ জানুয়ারি) সকালের দিকে উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো, মিরাজ ওরফে ওয়াসিম উপজেলার উত্তর জয়পাড়া চৌধুরীপাড়া এলাকার মো, রফিকুল ইসলামের ছেলে।

থানা পুলিশ সূত্র জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার মো, মিজানুর রহমানের নির্দেশে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: রাকিবুল হাসান ইশান এর তত্বাবধানে দোহার থানার অফিসার ইনচার্জ  মো. আবু বকর সিদ্দিকের  নির্দেশনায় এসআই মো. এইচ এম ইমনের নেতৃত্বে দোহার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মো, মিরাজ ওরফে ওয়াসিম নামে এক আসামীকে গ্রেপ্তার করা হয়। আসামীর বিরুদ্ধে দোহার থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন