সংবাদ শিরোনাম

নবাবগঞ্জে আমিন কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিন; সভাপতি দেলোয়ার, সম্পাদক এমারত




নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জ উপজেলা আমিন কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। নতুন কমিটিতে সর্বসম্মতিক্রমে মো. দেলোয়ার হোসেনকে সভাপতি ও  মো. এমারত হোসেন কমলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। তারা দুজনই দ্বিতীয়বার নির্বাচিত হলেন।

বুধবার (২৯ অক্টোবর) বিকালে উপজেলার শোল্লা ইউনিয়নের চক সিংহড়া হযরত আলী স্পোর্টং ক্লাব মাঠে এ কমিটি গঠন করা হয়।


ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে উপজেলার ১৪টি ইউনিয়নের আমিনদের (সার্ভেয়ার) উপস্থিতিতে  এডহক কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করেন ।

সম্মেলনে পেশার মানোন্নয়ন, সদস্যদের অধিকার সুরক্ষা এবং ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সমিতির ভবিষ্যত কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।


নবগঠিত এই কমিটিতে আরও দায়িত্ব পেয়েছেন সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মুকুল ও অর্থ সম্পাদক হযরত আলী।

কার্যকরী পরিষদের অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন সহ-সভাপতি হিসেবে আব্দুল মালেক, মো. শাহ আলম, আখতারুজ্জামান খান, দেলোয়ার আওলাদ, ও মনিরুল ইসলাম বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, দপ্তর সম্পাদক ইমরান উদ্দিন, শিক্ষা সম্পাদক আতাউল হক, প্রচার সম্পাদক বাচ্চু মোল্লা এবং ধর্ম সম্পাদক হিসেবে মো. শাওন নির্বাচিত হয়েছেন।


নব-নির্বাচিত সভাপতি হাজী মো. দেলোয়ার রহমান তাঁর বক্তব্যে বলেন, "আমিন সমাজের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তাদের ন্যায্য দাবি আদায় এবং ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে। সদস্যদের কল্যাণে সকল ধরণের পদক্ষেপ নেওয়া হবে।" 

সাধারণ সম্পাদক মো. এমারত হোসেন সকল আমিনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, "আমরা সম্মিলিতভাবে নবাবগঞ্জের ভূমি সেবার মানকে এক নতুন স্তরে নিয়ে যাব।

উপস্থিত সদস্যরা নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং আশা করেন যে এই নেতৃত্ব নবাবগঞ্জ উপজেলা আমিন কল্যাণ সমিতিকে আরও গতিশীল করবে বলে দাবী রাখেন।



Post a Comment

নবীনতর পূর্বতন