সংবাদ শিরোনাম

দোহারে ১৩৮ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দোহার (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার দোহারে প্রায় পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের ১৩৮ পিস ইয়াবাসহ রানা বেপারী, সজীব বেপারী,  বিজয় সিকদার ও এক নারীসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব-১০ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ মার্চ দিবাগত রাত ১০টার দিকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের শান্তিনগর এলাকা থেকে ১৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ পনের হাজার চারশত চল্লিশ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পরিচয় হলো- শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া গ্রামের মো. মামুন বেপারীর ছেলে রানা বেপারী (২৩), দোহার উপজেলার শান্তিনগর গ্রামের আনোয়ার সরদারের স্ত্রী নুরজাহান বেগম (২২), শ্রীনগরের বানিয়াবাড়ি-চল্লিশঘর গ্রামের মো, আনু বেপারীর ছেলে সজীব বেপারী (২৩), একই গ্রামের নান্নু সিকদারের ছেলে বিজয় সিকদার (১৯)।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার দোহার সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে। আসামি রানা বেপারী (২৩) এর বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি মাদক মামলা রয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

নবীনতর পূর্বতন