নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
সনাতন ধর্মীয় আচার অষ্টমী স্নানে ঢাকার নবাবগঞ্জের হরিষকুল ইছামতি নদীর ঘাটে হাজারো পূণ্যার্থীর আগমন ঘটেছে।
বৃহস্পতিবার
(২৬ মার্চ) ভোর থেকে নদীর ঘাটে ভক্ত পূণ্যার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠে।
বেলা বাড়ার সাথে সাথে ভীড় আরও বাড়তে থাকে। স্নান কমিটি নদীর তীরে গঙ্গাপূজা
ও ভক্ত পূণ্যার্থীদের জন্য প্রসাদের আয়োজন করেন।
জানা
যায়, পাপ মোচনের আশায় ভক্ত-পূণ্যার্থীরা নদীতে ডুব দিয়ে এসে শুদ্ধ শরীরে
ব্রাহ্মণের উচ্চারিত মন্ত্র পাঠ করে ধান, দুর্বা, ফুল, ফল, পঞ্চ শস্য কলা
পাতায় করে নিয়ে নদীতে ভাসিয়ে দেয়া হয়। স্নান শেষে দরিদ্রদের মধ্যে চাল-ডাল,
অর্থ দানের মাধ্যমে পাপ মোচনের আশায় তারা নদীর তীরে সমবেত হয়।
প্রতি
চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি নক্ষত্র যোগে সনাতন ধর্মের মানুষ এ
আয়োজন করে থাকে। এবছর ২৫ মার্চ দুপুর থেকে আজ ২৬ মার্চ বেলা ১১টা ৪৯ মিনিট
পর্যন্ত অষ্টমী তিথির সময় ছিল বলে গুগল সার্চ ইঞ্জিন তথ্য নিশ্চিত করে।
এবছরও
ইছামতি নদীর নবাবগঞ্জের আগলা তীর্থস্নান ঘাট, কোমরগঞ্জ ঘাট, বাহ্রা ঘাট,
বর্দ্ধনপাড়া ঘাট, বাগমারা ঘাট, কলাকোপা পোদ্দার বাজার ঘাট, গোবিন্দপুর ঘাট,
পুরাতন বান্দুরা নদীর ঘাটে স্নান করে পূণ্যার্থীরা।

একটি মন্তব্য পোস্ট করুন