সংবাদ শিরোনাম

নবাবগঞ্জে স্ত্রী ও সদ্যজাত শিশু সন্তান রেখে পালিয়েছে পাষণ্ড স্বামী








স্বামী মো. সুমন ও ঝর্ণা বেগমের সুখের সময়ে তোলা ছবি। 


নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ধর্মান্তরিত করে বিয়ের পর স্ত্রী ঝর্ণা বেগম ও তার দুই মাস বয়সী শিশু সন্তান রেখে পালিয়েছে পাষণ্ড স্বামী মো. সুমন। ঘটনাটি ঢাকার নবাবগঞ্জ উপজেলার। 

বর্তমানে ঐ নারী শিশু সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এঘটনায় নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ঐ নারী।

অভিযোগে জানা যায়, ধর্মান্তরিত হওয়ার পর ঝর্ণা বেগমের সাথে উপজেলার বাহ্রা ইউনিয়নের কাহুর গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে মো. সুমনের বিয়ে হয়। তাদের ঘরে দুই মাস বয়সী একটি ছেলে শিশু সন্তান রয়েছে। সম্প্রতি তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। 

এরই জের ধরে বাগমারা এলাকায় ভাড়া বাসায় থাকা অবস্থায় গত ২ ডিসেম্বর সকালে ঝর্ণা বেগমকে মারধর করে বাসা থেকে চলে যায় পাষণ্ড স্বামী মো. সুমন। এরপর থেকে তার মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। সম্ভাব্য স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। এমতাবস্থায় শিশু সন্তান নিয়ে চরম কষ্টে দিনযাপন করছেন ঝর্ণা বেগম। পরে বাধ্য হয়ে নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

ঝর্ণা বেগম জানান, আমার জীবন সংকটাপন্ন। এঘটনায় স্বামী, শ্বশুরসহ ৪ জনকে আসামী করে থানায় অভিযোগ দিয়েছি। আমি এর বিচার চাই।



Post a Comment

নবীনতর পূর্বতন