দোহার (ঢাকা) প্রতিনিধি.
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দোহার উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে পরিষদ প্রাঙ্গনে দোহার উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের র্যালি, পায়রা উড়ানো ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মাধ্যমে এ দিবস পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দূর্নীতি মুক্ত দেশ গড়তে হলে সবার আগে আমাদের নিজেদের দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষা যতটুকু না দরকার সমাজে একজন ভালো মানুষ তার চেয়ে বেশি দরকার। মানুষ ভালো হলে দূর্নীতি এমনেতেই প্রতিরোধ করা সম্ভব হবে।
দোহার উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.মনজুর রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দোহার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিউল ইসলাম,
উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা. মহিউল মিল্লাত, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকী, কোঠাবাড়ী কলেজের সিনিয়র শিক্ষক মো. জাহিদ হোসেন, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক-ই-আজম,
জয়পাড়া সরকারি পাইলট উচচ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়িদ্যা ইয়াসমিন লীনা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নিগার সুলতানা লিজা, রহমত উল্লাহ, মো. সোহরাব হোসেন, নাজনীন শিকদার, আবু নাইম মোহাম্মদ তাইমিয়াসহ সকল স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


একটি মন্তব্য পোস্ট করুন