সংবাদ শিরোনাম

ঢাকা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেলেন ইয়াসিন ফেরদৌস মুরাদ


নিজস্ব প্রতিবেদক.

ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। তিনি ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামে বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মির্জা ইয়ার হোসেনের পুত্র।

মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইয়াসিন ফেরদৌস মুরাদ ঢাকা জেলায় রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অগ্রণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন শুধু তাই নয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তিনি বেশ কয়েকবার কারাবন্দী হয়েছেন।

বর্তমানে তিনি ঢাকা জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন