নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জে শিশু ভাইকে তালাবদ্ধ ঘরে আটকে রেখে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া বোনকে জোরপূর্বক ধষণ করেছে এক বখাটে যুবক।
সোমবার
বিকেলে উপজেলার বান্দুরা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে
ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা যায়।
ঘটনার ২৪ ঘন্টা পর মঙ্গলবার রাতে নবাবগঞ্জ থানায় মামলা হলে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার
এজাহার ও ভিকটিম পরিবার সূত্র জানায়, সোমবার বিকেলে স্কুল থেকে বাসায় ফিরে
দুই ভাই-বোন। তারা উভয়ই ৩য় শ্রেণীর শিক্ষার্থী। এসময় তার মা পাশের পাড়ায়
একটি ধর্মীয় অনুষ্ঠানে ছিলেন। একা বাড়িতে পেয়ে ওই এলাকার রাজমিস্ত্রির
সহযোগী মাদকাসক্ত আলাউদ্দিন (২০) শিশুর ভাইকে একটি কক্ষে আটকে রাখে। পরে ওই
শিশুকে ডেকে পাশের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ভয়ভীতিও দেখায়। ওই সময়ে
শিশুর মা বাড়িতে আসার শব্দ পেয়ে বখাটে যুবক দৌড়ে পালিয়ে যায়। শিশুটিকে
রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ওই নারী চিৎকার দেয়। পরে প্রতিবেশীরা এসে
তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। ওই নারীর স্বামী প্রবাসে
থাকায় ২৪ঘন্টা পর মঙ্গলবার রাতে নবাবগঞ্জ থানায় ধর্ষণ মামলা করে শিশুটির
মা।
পরে রাতেই পুলিশ ঘটনায়
অভিযুক্ত আলাউদ্দিন ভূইয়াকে গ্রেপ্তার করে। আজ বুধবার দুপুরে ভিকটিমকে
ডাক্তারী পরীক্ষার জন্য ঢাকা পাঠায় পুলিশ। এছাড়া গ্রেপ্তারকৃত যুবককে
আদালতে প্রেরণ করে।
ভিকটিমের
মা বলেন, তাঁর মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তার মধ্যে এখনো ভীতি ও আতংক কাজ
করছে। ওই যুবক একজন বখাটে। রাজমিস্ত্রির কাজ করে। সে একজন মাদকাসক্ত। তাঁর
উপযুক্ত বিচার চাই।
এ
বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন,
আসামীকে গ্রেপ্তার করে আদালতে ও ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো
হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন