নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মঈন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঈন উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের টিটু মিয়ার ছেলে। সে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণিতে ছাত্র।
প্রত্যক্ষদর্শী
ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মোটর সাইকেল চালিয়ে নবাবগঞ্জের
দিকে আসছিলো স্কুলছাত্র নাঈম। দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে
একটি অটোরিকশা ওভারটেকিং করার সময়ের ধাক্কা লাগে।
এসময় সে পড়ে গিয়ে একটি প্রাইভেটকারের চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় জনতা
প্রাইভেটকারটি আটক করেছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত ডা. সুবল জানান, এখানে চিকিৎসা দেয়ার আগেই রোগী মারা যায়।


একটি মন্তব্য পোস্ট করুন