সংবাদ শিরোনাম

নগরকান্দায় জামায়েতে ইসলামীর ৫ দফার দাবীতে বিক্ষোভ সমাবেশ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.

ফরিদপুরের নগরকান্দায় জামায়াতে ইসলামী বাংলাদেশ এর নগরকান্দা উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে মডেল মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতৃবৃন্দ। 

পৌর আমীর হাফেজ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. সোহরাব হোসেন। 

এসময় বক্তব্য রাখেন মাওলানা ফজলুর রহমান, এ্যাড. সারোয়ার হোসেনসহ সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।  

সমাবেশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তালমা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. এনায়েত হোসেন। পরে বিশাল একটি মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

বক্তারা ৫ দফা বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবী জানান। এর মধ্যে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফ্রেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা, নির্বাচনে পি আর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠুর লক্ষে গ্রহনযোগ্য সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড  তৈরী করাসহ আরো নানা বিষয়ের জোর দেন বক্তারা। 

প্রধান অতিথি বলেন, যথা সময়ে অবাধ, সুষ্ঠু গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে জামায়াতে ইসলামী বাংলাদেশ সরকার গঠন করবে ইনশাআল্লাহ।

Post a Comment

নবীনতর পূর্বতন