সংবাদ শিরোনাম

শ্রীনগরে মহিলা দলের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি-থ্রি পিস উপহার প্রদান

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি.

মুন্সিগঞ্জের শ্রীনগরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী নারীদের মাঝে শারদীয় শুভেচ্ছা স্বরূপ শাড়ি ও থ্রি-পিস উপহার বিতরণ করেছে শ্রীনগর উপজেলা মহিলা দল।  

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাঘড়া শ্রীশ্রী বাসুদেব জিউর বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান করা হয়।  

উপজেলা মহিলা দলের আহ্বায়ক আনজুমান রফিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

বিশেষ অতিথি ছিলেন, মুন্সীগঞ্জের জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, মুন্সিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা ও সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃষা।  

এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম, উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন নাহার চৌধুরী অনু, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, শ্রীনগর উপজেলা তাঁতি দলের সদস্য সচিব নুরুজ্জামান মাদবরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে দুর্গাপূজার আনন্দ ভাগ করে নিতে হিন্দু ধর্মাবলম্বী নারীদের মধ্যে উৎসব উপহার স্বরূপ শাড়ি ও থ্রি-পিস বিতরণ করা হয়।  

শ্রীনগর উপজেলা মহিলা দলের এই ব্যতিক্রমধর্মী আয়োজন এলাকার সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতি ও বন্ধনকে আরও জোরদার করেছে।

Post a Comment

নবীনতর পূর্বতন