নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও সকল কার্যক্রম সম্পন্ন করা হয়।
জসিম মাতুব্বর, সর্বশেষ আমার হাত না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার আমাকে খবর দিয়ে ডেকে নেন এবং তিনি আমার সঙ্গে থেকে ভোটার আইডি কার্ডের জন্য সমস্ত কার্যক্রম সম্পন্ন করে দেন। এছাড়াও তিনি আমাকে পাঁচ হাজার টাকা সহায়তা করেন।
তিনি আরও বলেন, আমার দুটি হাত নেই, পা দিয়ে লিখে এসএসসি ও এইচএসসি পাস করেছি। এখন আমি সরকারি রাজেন্দ্র কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। আমি সকলের কাছে দোয়া চাই।
নগরকান্দা উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. শাওন সাগর আমার দৃষ্টিগোচর হয়েছে। পরবর্তীতে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়। জসিম মাতুব্বর পা দিয়ে স্বাক্ষর করেছেন। চোখের আইরিশ নেওয়া হয়েছে। যেহেতু তার দুটি হাত নেই, ফলে আঙুলের ছাপ নেওয়া যায়নি। হাত না থাকার বিষয়টি চিঠির মাধ্যমে কমিশনে জানানো হবে। সেক্ষেত্রে আগামী এক সপ্তাহের মধ্যে আশাকরি তার জাতীয় পরিচয়পত্র হয়ে যাবে।
এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জন্ম থেকে দুই হাত না থাকা সত্ত্বেও অদম্য মনোবল আর পরিশ্রমের মাধ্যমে পা দিয়ে লিখে এইচএসসি পাস করেছেন জসিম। কিন্তু দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্র না পাওয়ায় তিনি নানা সমস্যার মুখে পড়ছিলেন। সংবাদ মাধ্যমে জানতে পেরে জসিমকে খবর দিয়ে ডেকে আনা হয়।
এরইমধ্যে তার এনআইডি কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও কার্যক্রম শেষ করা হয়েছে। নির্বাচন কমিশনে আমি কথাও বলেছি। আগামী সাতদিনের মধ্যে জসিম জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেয়ে যাবেন। আমরা বিশ্বাস করি, জসিমের মতো প্রতিটি সংগ্রামী তরুণ তার প্রাপ্য অধিকার পাবে এবং সমাজে এগিয়ে যাবে নতুন অনুপ্রেরণা।

একটি মন্তব্য পোস্ট করুন