সংবাদ শিরোনাম

সিংগাইরে পূজামন্ডপে আর্থিক অনুদান ও মন্দির পরিদর্শণ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.


মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বলধারা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক আফরোজা খানম রিতার দিক নির্দেশনায় ইউনিয়নের বিভিন্ন পূজামন্টপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন।

বুধবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে বিভিন্ন পূজামন্ডপে ঘুরে জেলাসহ বলধারা ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন।

এতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইউনিয়ন বিএনপি সভাপতি ডা. দিলাল উদ্দিন, সি. সহ-সভাপতি আতোয়ার রহমান চান, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, যুবদলের আহ্বায়ক জিয়াউর রহমান, শ্রমিক দলের সভাপতি কাজীমুদ্দিন, থানা শ্রমিক দলের সি:সহ-সভাপতি আতোয়ার রহমান তারা, ছাত্রদলের ইউনিয়ন সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক জিহাদ হোসেন, জামশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মামুন হোসেনসহ বিএনপি অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

Post a Comment

নবীনতর পূর্বতন