সংবাদ শিরোনাম

নবাবগঞ্জে দিনভর জমেছিল বিরাশিয়ান বন্ধু মেলা



নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

হৈ-হুল্লোড়, নাচ-গান, আড্ডা, সেলফি সহ আনন্দঘণ পরিবেশে সারাদেশের এসএসসি-৮২ ব্যাচের বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩ এপ্রিল) দিনব্যাপী বিরাশিয়ান নবাবগঞ্জ ও দোহার উপজেলার বন্ধুদের উদ্যোগে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা আদনান প্যালেস পার্কে এবারের আয়োজন করা হয়। 

নবাবগঞ্জের বিরাশিয়ান বন্ধু কৃষ্ণেন্দু সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. সিরাজুল হক, এফবিসিসিআই'র সাবেক চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন।

উপস্থিত ছিলেন বিরাশিয়ান বন্ধুদের মিলন মেলা উদযাপন কমিটির আহ্বায়ক মেসবাহ উদ্দিন, সদস্য সচিব ফয়েজ আল মামুন, সদস্য- নির্মল দেবনাথ, নেছার আহমেদ নভেল, আলী রমজান, মহসিন উদ্দিন পলাশ, এড. আমীর হোসেন, খবির উদ্দিন, আমীর হোসেন প্রমুখ।

এ আয়োজনে সকাল থেকে উপস্থিত হয় বিরাশিয়ান সহ ৭ শতাধিক বন্ধু। দিনব্যাপী চলা এ অনুষ্ঠানে ৪৫ বছর আগে এসএসসি দেয়া ষাটোর্দ্ধ সকল বন্ধুরা আনন্দে মেতে উঠে। তারা বয়স ছাপিয়ে হারিয়ে যায় নাচ, গান, আড্ডা, হৈ-হুল্লোর, খাওয়া-দাওয়া চলে দিন ভর। এ যেন অচিন পুড়ে হারিয়ে যাওয়া বন্ধুদের গল্পের মতো। শেষ বিকেলে লটারি ড্রয়ের মধ্যে দিয়ে শেষ হয় নবাবগঞ্জের মিলন মেলা। 

২০২০ সালে বিরাশিয়ান বন্ধুদের সংগঠনটি প্রতিষ্ঠা হয়। এরপর মুন্সীগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, কক্সবাজার, আগারগাঁও সহ দেশের অনেক স্থানে মিলন মেলা অনুষ্ঠিত হয়। 

Post a Comment

নবীনতর পূর্বতন