সংবাদ শিরোনাম

দোহারে চিলি চাইনিজ এন্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড



দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলা পরিষদ গেইটের বিপরীতে জয়পাড়া পূর্ব  বাজারের ‘চিলি চাইনিজ এন্ড রেস্টুরেন্ট’ নামে একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে হঠাৎ করে অ্যাডজাস্ট ফ্যানে আগুন লাগে। মুহুর্তে রেস্টুরেন্টের গ্যাস চুলার কারণে আগুন ছড়িয়ে পরে রেস্তোরাঁর আশেপাশে। ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় গ্রিল মেশিন ও রেস্টুরেন্টের কাজে ব্যবহৃত কিছু উপকরণ ছাড়া বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।



Post a Comment

নবীনতর পূর্বতন