সংবাদ শিরোনাম

নবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা


নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

"আমি কন্যাশিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি" প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা সভা কক্ষে এ সভা করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজন করে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম এতে সভাপতিত্ব করেন। তিনি বলেন, কন্যাশিশু পরিবারের আশির্বাদ। কন্যাকে সুরক্ষার সাথে লালন করুন। সুশিক্ষিত করে গড়ে তুলুন। ইদানীংকার সমাজে ছেলেরা বাবা-মায়ের অবহেলার চিত্র দেখতে পাচ্ছি। মেয়েদের মানুষ করতে পারলে তারাও দায়িত্ব নিতে পারে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফাতেমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুজ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল, সাংবাদিক শাহীনূর রহমান তুতি, মহিলা নেত্রী শাহিনুর আলম, নারী উন্নয়ন কর্মী জ্যোৎস্না আক্তারসহ কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Post a Comment

নবীনতর পূর্বতন