নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে সিহাব (১৯) নামে এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা রজু হয়েছে।
গ্রেপ্তারকৃত কলেজ ছাত্র সিহাব উপজেলার গালিমপুর ইউনিয়নের বড়গ্রাম গ্রামের নূর ইসলাম বকুলের ছেলে। সে গালিমপুর ইছামতি কলেজের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।
মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানা যায়, ভিকটিম স্কুলছাত্রীকে বিভিন্ন সময়ে প্রেম প্রস্তাব সহ উত্ত্যক্ত করে আসছিল। পরিবার জানার পর তাকে সংশোধনের জন্য বলা হয়েছিল। গত ৮ অক্টোবর বিকাল ৪টার দিকে ঐ স্কুলছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরছিল। এসময় আগে থেকে আগলা ব্রীজের অবস্থান নেয়া সিহাব স্কুলছাত্রীকে অপহরণ করে অটোরিক্সায় তুলে নেয়। পরে মরিচা ব্রীজের কাছে কাঁশবনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে রাত ৮টার দিকে স্কুলছাত্রীর বাড়ির পাশে রেখে চলে যায়।
নবাবগঞ্জ থানার ভার্রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, এঘটনায় ১০ অক্টোবর রাতে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই নারী ও শিশু নির্যাতন দম আইন-২০০০, সংশোধিত-২০২০ এর ৭/৯(১) ধারায় মামলা রজু হয়েছে। শনিবার দুপুরে আসামীকে ঢাকার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন