“আমি কন্যাশিশু-স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই মুলসুর নিয়ে ঢাকা জেলার ফার্মগেইট ও তেজগাঁও এর ৩টি স্থানে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনার আয়োজন করে কারিতাস লাইট প্রকল্প, ফার্মগেট, ঢাকা।
আজ বুধবার (৮ অক্টোবর) ঢাকা উওর সিটি করোর্পরেশনের ফার্মগেট ও তেজগাঁও শিল্প এলাকায় রেলওয়ে কলোনী বস্তি, ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেজগাঁও শিল্প এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা সুলতানা, সহকারি শিক্ষক রিয়া বেগম, তেজগাঁও শিল্প এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিক্তা অলিভিয়া গমেজ, সহকারি শিক্ষক মো. মজিবুর রহমান, শারমিন আক্তার খানম, কারিতাস শিশু শ্রম প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সদস্য, মো. জামাল উদ্দিন বাবলু, জাহানারা বেগম, কারিতাস লাইট প্রকল্পে মাঠ কর্মকর্তা রিচার্ড ডি সিলভা, কমিউনিটি ফ্যাসিলিটেটর রিয়া খ্রিষ্টিনা ছেড়াঁও প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কন্যা শিশুদিবস প্রথম পালিত হয় ২০০০ সালে, বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে। এরপর থেকে প্রতিবছর সরকারি ও বেসরকারি উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে।
বাংলাদেশসহ পৃথিবীর বহুদেশে কন্যা শিশুরা এখনও নান ধরনের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার। কন্যা শিশুদের অধিকার, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বরোপ করেন এবং পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের আহ্বান জানান।



একটি মন্তব্য পোস্ট করুন