সংবাদ শিরোনাম

১২ অক্টোবর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময়

 

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

আগামী ১২ অক্টোবর দেশব্যাপি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে ঢাকার নবাবগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কক্ষে এ সভা করা হয়।

সভায় জনসচেতনতায় জানানো হয়, জ্বর থেকে আপনার শিশুকে সুরক্ষিত রাখুন। সরকারের ইপিআই কর্মসূচীর আওতায় আগামী ১২ অক্টোবর দেশব্যাপি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে ১ ডোজ টিকা প্রদান করা হবে। 


সভায় বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনে দেশের ভবিষ্যত। অভিভাবকরা কোন গুজবে কান দেবেন না। নিজের সন্তানের সুস্থ্যতা নিশ্চিত করতে আজই অনলাইন রেজিস্ট্রেশন করে নির্দিষ্ট সময়ে টিকা গ্রহন করুন। সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখুন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এম শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ ও স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আএমও ডা. সামছুল ইসলাম খান,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফাতেমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুজ আলী, 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাসেদ মামুন, নবাবগঞ্জ থানার পরিদর্শক তানভীর হাসান, সাংবাদিক বিপ্লব ঘোষ, ইসলামিক ফাউন্ডেশনের মো. জামাল উদ্দিন, ইমাম পরিষদের প্রতিনিধি মো. নূর হোসেন, ইমাম পরিষদের প্রতিনিধি মুফতি ইব্রাহিম খলিল, মহিলা নেত্রী শাহিনুর আলম প্রমুখ।

Post a Comment

নবীনতর পূর্বতন