কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় রোমান ও দুর্জয় নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর ) রাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রোমান ও দুর্জয় ঐ গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার বিষয়ে হাইওয়ে পুলিশ জানায়, রোমান ও দুর্জয় মোটরসাইকেলে করে মাওয়ার দিকে যাচ্ছিলেন। আব্দুল্লাহপুর এলাকায় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটর সাইকেলটিকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


একটি মন্তব্য পোস্ট করুন