সংবাদ শিরোনাম

নবাবগঞ্জে আমতলা বাসস্ট্যান্ড বণিক সমিতির কমিটি গঠন



নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা আমতলা বাসস্ট্যান্ড বণিক সমিতির কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

ঘোষিত কমিটিতে মো. আলাউদ্দিনকে সভাপতি ও মহিউদ্দিন খানকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়াও ৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিও গঠন করেন ব্যবসায়ীরা।

আজ রোববার (২৬ অক্টোবর) দুপুরে স্ট্যান্ডের আনোয়ার স্টোরের সামনে ব্যবসায়ীদের জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মো. সেলিম খান, মো. আহাদ আলী ও শেখ শহীদুল্লাহ, সহ-সাধারণ সম্পাদ মুহাম্মদ লাল মিয়া, কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, সহ-কোষাধ্যক্ষ প্রদীপ সাহা, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলা খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান ও অন্তর দেওয়ান, প্রচার সম্পাদক মো. সোহেল, মহিলা বিষয়ক সম্পাদক খন্দকার তাসফিয়া নীপা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মেরিনা আক্তার।

কার্যকরী পরিষদ সদস্যরা হলেন, মো. ফেরদৌস বেপারী, মো. জুলহাস, মো. সুজন বাবুর্চি, লিটন মিয়া, মো. আতাহার, নূর ইসলাম খান, মো. সবুজ, আব্দুর রহমান মিস্ত্রী, মো. মোস্তফা, সঞ্জিত শীল।

কমিটি সম্মানিত প্রধান উপদেষ্টা হলেন, আবু শফিক খন্দকার মাসুদ। উপদেষ্টা মণ্ডলীগণ হলেন, মৌলভী আব্দুর রহমান, মনিরুল আলম খন্দকার, আব্দুল মান্নান খান, আব্দুল খালেক ভূইয়া, মেজর সাহের উদ্দিন, বিপ্লব ঘোষ, হারুন মোল্লা।

কমিটি গঠন শেষে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সভাপতি  মৌলভী আব্দুর রহমান বলেন, সকলকে সংগঠিতভাবে এগিয়ে চলতে হবে। আগামীর দিনগুলোতে পারস্পরিক ভাতৃত্ববোধ বজায় রেখে ব্যবসা পরিচালনা করতে হবে। সেই সাথে সামাজিক বিশৃঙ্খলা মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আশাবাদ ব্যক্ত করে দিকনির্দেশনা প্রদান করেন।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। শেষে তাবরক বিতরণের মধ্যে দিয়ে সভার সমাপ্তি ঘটে।



Post a Comment

নবীনতর পূর্বতন