
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় সিংগাইর উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালী পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনারে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল হোসেনের পরিচালনায় যুবদলের আহ্বায়ক মন্জুরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অবাধ, সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করতে হবে এবং জনগণের অধিকার ও শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এর জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, পৌর যুবদলের আহ্বায়ক কাজী আনোয়ার।
এ সময় জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অংগসংগঠনের প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি উপজেলা পরিষদের শহীদ মিনার পাশে নিমগাছের চারা রোপন করে কর্মসূচি উদ্বোধন করেন।


একটি মন্তব্য পোস্ট করুন