নগরকান্দা ( ফরিদপুর) প্রতিনিধি.
ফরিদপুরের নগরকান্দায় পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার লস্করদিয়ার ওবায়েদ মঞ্জিল মাঠে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ছানোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদের মধ্যে ভুল বোজাবুজির সমাধানের লক্ষেই এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
এদিন পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ শত শত নেতাকর্মীদের নিয়ে এ প্রস্তুতি সভায় যোগ দেন।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্কারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ- সাধারণ সম্পাদক জাজরিস মাতুব্বর, বদিউজ্জামান তারা,
জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, রবিউল ইসলাম বাবু, একে আজাদ হোসেন, সাইফুল ইসলাম সাইফ, পৌর ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জিয়া সংসদের সভাপতি আইয়ুব আলী মেম্বার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি শামা ওবায়েদ ইসলাম রিংকু তার বক্তব্য বলেন, আগামী নির্বাচনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সকল ধরনের ভুল বোঝাবুঝি ভুলে যেতে হবে। সকলকে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের জন্য কাজ করতে হবে।


একটি মন্তব্য পোস্ট করুন