সংবাদ শিরোনাম

নবাবগঞ্জে কোমড়ে কলসি বাঁধা অবস্থায় নদীতে ভাসমান বৃদ্ধার লাশ উদ্ধার


নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জের কোমড়ে কলসি বাঁধা অবস্থায় ইছামতি নদীতে ভাসমান রেজিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা বৃদ্ধাকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার কৈলাইল ইউনিয়নের মাইলাইল এলাকার ইছামতি নদী থেকে লাশ উদ্ধার করা হয়। 

নিহত বৃদ্ধা রেজিয়া বেগম উপজেলার বাহ্রা ইউনিয়নের বাহ্রা পূর্বপাড় তাতিপাড়া গ্রামের তফিজ উদ্দিন বেপারীর স্ত্রী। তাদের দুই ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে হয়ে নিখোঁজ হন বৃদ্ধা রেজিয়া বেগম। বুধবার রাতে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরী করা হয়। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে থানা পুলিশ ইছামতি নদীর মাইলাইল এলাকায় ভাসমান অবস্থায় ঐ বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় বৃদ্ধা লাশের কোমড়ে সাথে রশিতে কলস বাঁধা অবস্থায় ছিল বলে পুলিশ নিশ্চিত করেছেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ থানায় নেয়া হয়েছে।    

নবাবগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, বৃদ্ধা রেজিয়া বেগম হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন