সংবাদ শিরোনাম

নয়াবাড়ীতে হারুন মাস্টারের হত্যাকারী ও মাষ্টার মাইন্ডদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা

দোহার (ঢাকা) প্রতিনিধি.

দোহারের বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও দোহার উপজেলা বিএনপি নেতা হারুন-অর-রশীদ মাস্টারের হত্যাকারী ও মাস্টার মাইন্ডদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ অক্টোবর শনিবার বিকাল ৪টায় নয়াবাড়ী ইউনিয়নের ক্বারী সাহেবের মোড়ের ঈদগাঁহ মাঠে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সাবেক ছাত্রনেতা ও নিহত হারুন অর রশীদ মাষ্টারের ছেলে কাউছার মাহমুদ শাওনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আ. রাজ্জাক, যুগ্ম-আহ্বায়ক বাদশা মল্লিক, আব্দুস সালাম চৌধুরী, সাবেক সহ-সভাপতি জামাল বেপারী, দোহার উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আল-মামুন লাভলু মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মান্নান,

ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোক্তার মোল্লা, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি লাভলু দেওয়ান ইমু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর চোকদার, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াসিম মোল্লা প্রমুখ।

সভায় বক্তারা এই হত্যাকান্ডে জড়িত মাস্টার মাইন্ড ও অর্থ জোগান দাতাদের গ্রেফতারের জোরালো দাবি জানান অন্যথায় কঠিন কর্মসূচির হুশিয়ারি দেন।



Post a Comment

নবীনতর পূর্বতন