সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.
মানিকগঞ্জের সিংগাইরে শহীদ আব্দুল কাদের স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার চররাজানগর মানিকনগর মাহমুদিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে ২৩তম এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার মানিকনগর বাজার সংলগ্ন অবস্থিত সামাজিক সংস্থা গোল্ডেন টাচ সংসদ আয়োজিত পরীক্ষায় উপজেলার ৩৫টি প্রাথমিক এবং ২৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫ম ও ৮ম শ্রেণির প্রায় ২৫০জন শিক্ষার্থী অংশ নেয়। বাংলা, ইংরেজি, গণিত, সমাজ ও বিজ্ঞান পাঁচটি বিষয়ের ওপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গোল্ডেন টাচ সংসদের সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন এবং প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করতেই প্রতিবছর এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।


একটি মন্তব্য পোস্ট করুন