সংবাদ শিরোনাম

সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন



সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.

"সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" এ প্রতিপাদ্যকে ধারণ করে প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জের সিংগাইরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে এ উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং সমবায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

পরে উপজেলার হলরুমে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা হয়। এ আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ বক্তব্যে বলেন, সততা,ন্যায় নিষ্ঠার সহিত সঞ্চয় ঋনদান সমিতি পরিচালনা ও নিয়মনীতি মেনে সংশ্লিষ্ট সকলকে এ ব্যবসা পরিচালনা করার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, ইউসিসিএ লি. সভাপতি মো. আখতারুজ্জামান সুরুজ।

ক্যাপিটাল মালটিপারপাস সোসাইটি লিমিডেটের আবুল হোসেন অনুষ্ঠান পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, সারারিয়া সঞ্চয় ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. লাভলু মিয়া, জায়গির বসুধা সঞ্চয় ঋনদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, বড়বাকা একতা মহিলা সমবায় সমিতির হোসনেয়ারা প্রমুখ।

এ ছাড়াও উপজেলা প্রশাসনের ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সঞ্চয় ঋণদান সমবায় সমিতির কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে সভার সভাপতি উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জহিরুল ইসলামের বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।



Post a Comment

নবীনতর পূর্বতন