সংবাদ শিরোনাম

নগরকান্দায় ফুলসুতি ইউনিয়ন বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা



নগরকান্দা ( ফরিদপুর)  প্রতিনিধি 

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে হিয়াবলদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

ফুলসুতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

সভায় আরও উপস্থিত ছিলেন সদ্য সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলী মিয়া, সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ-সভাপতি আসসাব মুন্সি, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সাবেক পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান আসাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈবুর রহমান মাসুদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, ফুলসুতি ইউনিয়ন বিএনপির নেতা লিয়াকত হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান ও মাসুদুর রহমান, সাবেক উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাঈদ, ফুলসুতি ইউনিয়ন যুবদলের সভাপতি মোমরেস আলম এবং সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান কালা প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ দলীয় ঐক্য, সংগঠন শক্তিশালীকরণ ও আসন্ন নির্বাচনে কার্যকর ভূমিকা পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

Post a Comment

নবীনতর পূর্বতন