নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচী ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় জুঙ্গুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান করা হয়।
নগরকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওনক আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ।
উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা আফিসার মহিউদ্দীন, জাহিদ মোল্লা, মোস্তফা হোসেন, জুঙ্গুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা বেগম প্রমুখ।
প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ কোমলমতি শিক্ষার্থীদের হাতে দুধের প্যাকেট তুলে দেন।


একটি মন্তব্য পোস্ট করুন