নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.
“শামা ওবায়েদ রিংকু আপার সালাম নিন, ধানের ক্ষেতে ভোট দিন” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) রাতে উপজেলার তালমা ইউনিয়নের তালমা গ্রামে এ বৈঠক আয়োজন করা হয়।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুর পক্ষে ব্যাপক সমর্থন তৈরির লক্ষ্যেই এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
স্থানীয় বিএনপি নেতা শাহ মোহাম্মদ সুমন মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও বিএনপি নেতা মো. হাবিব মৃধা।
বৈঠকে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি দলীয় কার্যক্রম, স্থানীয় সমস্যা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তারা।
অনুষ্ঠানে বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন