কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার কেরানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা সরকার বিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছে।
আজ বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের নাজিরেরবাগ ও ঝিলমিল সংলগ্ন ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের ঢালে এ মিছিল করা হয়।
মুন্সীগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের ব্যানারে প্রায় ১৫ থেকে ২০জন কর্মী–সমর্থক এ ঝটিকা মিছিলে অংশ নেয়।
মিছিলকারীরা “শেখ হাসিনার আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলাসহ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
অংশগ্রহণকারীরা দলীয় স্লোগান দেন এবং সরকারের ‘দমন–পীড়ন’, ‘নিরীহ নেতাকর্মীদের ধরপাকড়’ ও ‘দলীয় নেতা–কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা’ এর অভিযোগ তুলে প্রতিবাদ জানান।
এবিষয়ে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি আমরা জেনেছি। পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


একটি মন্তব্য পোস্ট করুন