লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি.
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৪টায় মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া বাজার, স্কুল মার্কেট, মসজিদ মার্কেটসহ বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
মধ্যপাড়া কৃষকদল আয়োজিত মতবিনিময় সভায় মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেন, আজ আমরা এখানে সমবেত হয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে। এই ৩১ দফা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎকে বদলে দেওয়ার রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা গড়ে তুলতে পারবো একটি গণতান্ত্রিক, সুশাসিত, উন্নত ও কৃষকবান্ধব বাংলাদেশ।
তিনি বলেন, বাংলাদেশের মেরুদন্ড হলো কৃষক। কিন্তু দুঃখজনকভাবে সবচেয়ে বেশি অবহেলিতও এই কৃষকরাই। তারেক রহমানের ৩১ দফায় কৃষকের ন্যায্য অধিকার, উৎপাদনমূল্য বৃদ্ধি, সারের সঠিক মূল্য, সেচের স্বল্প ব্যয়, কৃষিজ উপকরণে ভর্তুকি এবং কৃষককে প্রযুক্তি-নির্ভর করতে যে পরিকল্পনা দেওয়া হয়েছে—তা বাস্তবায়িত হলে কৃষক হবে আত্মনির্ভর, গ্রাম হবে সমৃদ্ধ। জানুক, বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশকে নতুন পথে এগিয়ে নিতে চায়, কীভাবে কৃষকের জীবনযাত্রার মান উন্নত করতে
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ৩১ দফা ঘোষণা একটি যুগান্তকারী পদক্ষেপ। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে আইনের শাসন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কৃষকের অধিকার আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণের মাধ্যমে মাঠ পর্যায়ে গণসংযোগ বাড়ানো হয়েছে। জনগণই আগামীর পরিবর্তনের শক্তি, তাই ঘরে ঘরে পৌঁছে বিএনপির ঘোষিত দফাগুলো তুলে ধরাই এখন প্রধান লক্ষ্য।
মধ্যপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি দোলোয়ার হোসেনর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো,. আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেরে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান হাওলাদার, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মোল্লা, সিরাজদিখান উপজেলা কৃষকদল সভাপতি হাফেজ মো. আলমগীর, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আজীম আল রাজী, সাধারণ সম্পাদক আব্দুর রহিম শেখসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ কর্মসূচি শেষে এলাকাবাসীর সঙ্গে বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা নিয়ে মতবিনিময় করেন নেতারা।

একটি মন্তব্য পোস্ট করুন