নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি,
ফরিদপুরের নগরকান্দায় ধানের শীষের পক্ষে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকালে নগরকান্দা উপজেলা সদরের শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নগরকান্দা উপজেলা মহিলা দলের আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
নগরকান্দা উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তারের সভাপতিত্বে বক্তব্যে রাখেন নগরকান্দা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাহমুদা ইসলাম, সালথা উপজেলা মহিলা দল নেত্রী ফারজানা আক্তার, নগরকান্দা পৌর মহিলা দলনেত্রী চুমকি জামান।
এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শামচুন্নাহার রেবা, সহ-সভাপতি মিনারা জামান, সহ-সভাপতি সুলতানা রাজিয়া, সহ-সভাপতি লাভলী বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নব খানম, রোজিনা রোজি প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন