সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.
মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা ও সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ মুখের রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙ্গাচোরা থাকায় পথচারি ও কোমলমতি শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। সড়কটি বেহালদশার কারনে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এ যেন দেখার কেউ নেই।
আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সিংগাইর বাসস্ট্যান্ড থেকে পৌর বাজার ও সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ মুখ দীর্ঘদিন ধরে ভাঙ্গাচোরা রয়েছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
স্থানীয় একাধিক পথচারিরা জানান, প্রতিনিয়ত এ সড়কে দুর্ঘটনার কবলে পরতে হয়। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকসা যোগে কয়েক জন যাত্রী বাজারে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পরে। এসময় জনৈক এক গ্রাম পুলিশ মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। একি সময় জামশা ইউপি সদস্য ইস্তাফুর রহমান হোঁচট খেয়ে আঘাতপ্রাপ্ত হন।
নাম প্রকাশে অনিচ্ছুক, কোমলমতি একাধিক শিক্ষার্থী জানান, পায়ে হেঁটে স্কুলে যাওয়ার সময় এখানে এসে হোঁচট খেয়ে পায়ের আঙ্গুলে ব্যথাসহ জুতা ছিড়ে যায়। কখনও মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হতে হয়। প্রশাসনের কাছে গুরুত্বপূর্ন এ সড়কটির অংশ বিশেষ দ্রুত সংস্কারের দাবি জানান তারা।


একটি মন্তব্য পোস্ট করুন