সংবাদ শিরোনাম

খোলা বাজারে পেট্রোল বিক্রির করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি. 

মানিকগঞ্জের সিংগাইরে খোলা বাজারে পেট্রোল বিক্রি করার অপরাধে এক ব্যবসায়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গির বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। অভিযানে সিংগাইর থানা পুলিশ সহায়তা করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা বিভিন্ন বাজারে ও রাস্তার পাড়ের দোকানগুলোতে দীর্ঘদিন যাবৎ খোলা জায়গায় অবৈধভাবে পেট্রোল বিক্রি করে আসছিল এক শ্রেনীর ব্যবসায়ী। বিষয়টি প্রশাসনের নজরে এলে মঙ্গলবার সন্ধ্যার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করে জায়গির বাজারের দোকান মালিক মো. জিসান আহম্মেদকে পাঁচ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

নবীনতর পূর্বতন