সংবাদ শিরোনাম

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল



নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.

বিএনপির  চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের ১৬ কোটি মানুষের ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফরিদপুরের নগরকান্দায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (২৯ নভেম্বর) বাদ আসর নগরকান্দা মদিনাতুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিতব্য দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মুফতি ইসমাতুল্লাহ কাসেমী পীর সাহেব নগরকান্দা।  

উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ সভাপতি মাহাবুব আলী মিয়া, কেন্দ্রীয় ওলামা দল নেতা মাওলানা মাসুম বিল্লাহ, ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসেন ঝিলু, সদস্য সচিব মাওলানা সিরাজুল ইসলাম, ওলামা দল নেতা মাওলানা শহিদুল ইসলাম, হাফেজ রুহুল আমিন, মাআলা সাইফুর রহমান, মজিবর রহমান প্রমুখ।

Post a Comment

নবীনতর পূর্বতন