সংবাদ শিরোনাম

নবাবগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন




নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

"সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" প্রতিপাদ্য ঢাকার নবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় এ উপলক্ষে উপজেলা ফটক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।  শোভাযাত্রাটি উপজেলা ফটক হয়ে কায়কোবাদ চত্ত্বর প্রদক্ষিণ করে ফিরে আসে। পরে উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নূর-এ-এলাহী। 

হিন্দু মৈত্রী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. সিইও প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নূরুন্নবী খন্দকার, সোনালী স্বপ্ন মাল্টিপারপাস মো. মহিউদ্দিন, আশার আলো মহিলা মাল্টিপারপাসের নাসরিন আক্তার প্রমুখ।



Post a Comment

নবীনতর পূর্বতন