নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.
ফরিদপুরের নগরকান্দায় রাধা–কৃষ্ণের মূর্তি ভাঙচুরের অভিযোগে এলাকাবাসী এক যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন।
আটক যুবকের নাম সুমন হোসেন (২৫)। সুমন সালথা উপজেলার লক্ষণদিয়া গ্রামের সোহেল হোসেনের ছেলে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (০৮ নভেম্বর) রাতে উপজেলার তালমা ইউনিয়নের তালমা বাজার এলাকার ত্রিবেদীর বাড়িতে অবস্থিত রাধা–কৃষ্ণ মন্দিরে।
মন্দিরের মালিক নন্দন ত্রিবেদী জানান, রাধা–কৃষ্ণ মন্দিরটি প্রতিদিন রাতে তালা মেরে রাখা হয়। ভুলবশত তালা মারা হয়নি। এ সুযোগে এক দুষ্কৃতিকারী মন্দিরে প্রবেশ করে রাধা মূর্তির মাথা ও কৃষ্ণ মূর্তির ডান হাত ভেঙে ফেলে। পরে সে মন্দিরের বারান্দায় অবস্থান করছিল। অপরিচিত ব্যক্তিকে দেখে আমরা এবং স্থানীয়রা একত্রিত হয়ে তাকে আটক করি এবং বিষয়টি নগরকান্দা থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই।
সংবাদ পেয়ে নগরকান্দা থানার পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ আটক যুবককে থানায় নিয়ে যায়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং যুবকটিকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতেও প্রেরণ করা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন