নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.
"দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণীসম্পদে হবে উন্নতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন ও আলোচনা সভা এবং প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)'র সহযোগীতায় বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় নগরকান্দা সরকারি কলেজ মাঠে এ প্রানীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।
উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেজাউল করিম, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, সহকারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম আজম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে বেকার যুবকগণ গাভী ও ষাড় পালনের মাধ্যমে বেকার সমস্যা দূর করতে পারে। যারা বেকার তারা গবাদি পশু পালনে এগিয়ে আসলে সহযোগিতা করা হবে। আপনারা গবাদি পশু পালন করে সফলতা অর্জন করতে পারেন। গাভী পালন করে দুধ, মাংস বিক্রি করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব।
মেলায় ১৫টি ষ্টলে দেশি-বিদেশি বিভিন্ন প্রকার গরু, বাছুর, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতর প্রদর্শনি করা হয়। এ সময় ৩টি ক্যাটাগরিতে শ্রেষ্ট খামারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন