সংবাদ শিরোনাম

সিংগাইরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত



সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.

যথাযথ মর্যাদা ও নানান আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের সিংগাইরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন হয়েছে।  

মঙ্গঁলবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়।  উপজেলা প্রশাসন দিবসের প্রথম প্রহরে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর একে একে পুষ্পমাল্য অর্পণ করেন, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।   

পরে সিংগাইর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠানে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত ও রঙিন বেলুন উড়িয়ে মহান বিজয় দিবস উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার। এ সময় সিংগাইর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।   

এতে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) স্বপন কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল বাশার চৌধুরী, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মোসা. সাদিয়া রহমান, উপজেলা প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম ভূইয়াসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।   

এছাড়াও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনসহ মসজিদে বিশেষ দোয়া ও মন্দিরে ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। 

এ উপলক্ষে বিকেল সাড়ে ৩টার দিকে প্রীতি ফুটবল ম্যাচ (উপজেলা প্রশাসন বনাম মুক্তিযোদ্ধা সংসদ) সাংস্কৃতিক অনুষ্ঠান ও তিন দিনব্যাপি আড়ম্বরপূর্ন বিজয় মেলা (চারু,কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের) আয়োজন রয়েছে।



Post a Comment

নবীনতর পূর্বতন