সংবাদ শিরোনাম

মারামারি হানাহানি বন্ধ করে দলের জন্য কাজ করতে হবে; শামা ওবায়েদ



মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.

দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিলে  বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ‘মারামারি হানাহানি কাইজা বন্ধ করে দলের জন্য কাজ করতে হবে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় পৈতৃক ভিটায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এলাকায় কারও উপরে আর হামলা নয় সবার সাথে ভালো ব্যবহার করে তাদের ভোট গুলো দলের পক্ষে আনতে হবে।

দোয়া মাহফিল আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তারা মোল্লা, 

সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান, বিএনপি নেতা তৈয়াবুর রহমান, যুবদল নেতা হেলাল উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Post a Comment

নবীনতর পূর্বতন