নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জের শোল্লা ইউনিয়ন আন্ত ফুটবল টুর্ণামেন্টের চুড়ান্ত খেলা সম্পন্ন হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকালে সিংহড়া অগ্রণী সংঘের মাঠ প্রাঙ্গনে এ খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আবু আশফাক।
খেলার উদ্বোধন করেন সিংহড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নইমুল হোসেন খান সুমন। সভাপতিত্ব করেন সিংহড়া অগ্রণী সংঘের আহ্বায়ক কাজী মনিরুজ্জামান পবন।
গেস্ট অব অর্নার ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, সমাজকর্মী আব্দুল মামুন চৌধুরী, ওয়ালিউল্লাহ ভূইয়া বাপ্পী, শোল্লা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিন মিয়া।
নির্ধারিত সময়ের খেলায় সিংজোর সমাজকল্যান যুবসংঘ ২-১ গোলে আবদানী যুবসংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়ার ও কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।


একটি মন্তব্য পোস্ট করুন