সংবাদ শিরোনাম

নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে সমাবেশ



নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.

সম্প্রতি নগরকান্দায় হিন্দু যুবক কর্তৃক পবিত্র কাবা শরিফ এর ছবি পদদলিত করে অবমাননা কারার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। 

ইমান আক্বিদা সংরক্ষণ কমিটির উদ্যোগে উপজেলার গোড়াইল নতুন বাজার সংলগ্ন ময়দানে দেশ বরণ্য ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতা উপস্থিতি হয়ে সমাবেশ সফল করেন। রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সমাবেশ চলে।

সাকপালদিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে সমাবেশে  বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস শাহ্ আকরাম আলী ধলা হুজুর, মাওলানা জামাল উদ্দিন, বাংলাদেশ জামায়েত ইসলামী আমির মাওলানা সোহরাব হোসেন  মাস্টার, 

উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান  মুফতি মোস্তাফিজুর রহমান, মুফতি ফরিদ উদ্দিন মাসুদ, মাওরানা আকরাম আলী সাহেব, হাফেজ মিজবা উদ্দিন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মুফতি জসিম উদ্দিন, মাওলানা হাসমত উল্রাহ ও  হিন্দু সম্প্রদায় থেকে বিচার চেয়ে প্রতিবাদ জানান বিপ্লব মাস্টার। 

বক্তারা হিন্দু যুবকের বিচার দাবি করা সহ ৬ দফা দাবি বাস্তবায়ন করতে সরকারের নিকট আহবান জানান। 


Post a Comment

নবীনতর পূর্বতন