নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ভ্যাটিক্যান
সিটির বাংলাদেশের রাষ্ট্রদূত আর্চ বিশপ কেবিন রেন্ডম বলেছেন, বাংলাদেশে শান্তির দূত হিসেবে এসেছি। এখানকার প্রকৃতি, পরিবেশ আমাকে বিমোহিত
করেছে। তারচেয়ে বেশী সুন্দর লেগেছে আপনাদের হৃদয়ের ভালোবাসা। এদেশের
অসাম্প্রদায়িক মনোভাব আমাকে মুগ্ধ করেছে। শুভ বড়দিন, সকলের মঙ্গল কামনা
করছি।
বুধবার (২৪ ডিসেম্বর)
সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের গোল্লা
গীর্জায় স্থানীয় খ্রীস্টান ধর্মাবলম্বীদের পবিত্র বড়দিন উপলক্ষে ক্রিসমাস
মিশায় তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, গত দুই বছর যাবত বাংলাদেশে আছি। এ এলাকার নিয়মিতভাবে সবার খোঁজ রাখছি সহভাগিতার মাধ্যমে।
তিনি
উপস্থিত স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। সেই সাথে তিনি
বাংলাদেশের দিনাজপুর ও সিলেট ভ্রমণের অভিজ্ঞতা বিনিময় করেন।
অনুষ্ঠানে
আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম, দোহার
সার্কেলের এএসপি রাকিবুল ইসলাম, গোল্লা মিশনের ফাদার গ্যাব্রিয়েল কুড়াইয়া।
উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ থানার ওসি আনোয়ার আলম আজাদ, গোল্লা মিশনের সমাজপতিদের মধ্যে উপস্থিত ছিলেন এরিক গমেজ, পরিমল গমেজ, নির্মল গমেজ, স্বপন গমেজ প্রমুখ।
এরপর তিনি গীর্জার অভ্যন্তরে বড়দিনের প্রার্থনা সভায় যোগদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন