নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জ মানবতায় রক্তদান সংগঠনের উদ্দ্যোগে ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ ২৮ ডিসেম্বর রাতে নবাবগঞ্জ এর রাস্তায় আশ্রয় নেওয়া ছিন্নমূল, পথ জনগোষ্ঠী ও নবাবগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত দরিদ্র মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
নবাবগঞ্জ মানবতায় রক্তদান সংগঠনের উদ্দ্যোগে প্রতিষ্ঠাতা হায়দার ফাউন্ডেশনের অর্থায়নে ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার (আরজু) এর অর্থায়নে এ সব কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের উপদেষ্টা শুভাশিস গোস্বামী উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।
উপস্থিত ছিলেন নবাবগঞ্জ মানবতায় রক্তদান সংগঠনের প্রতিস্ঠাতা বর্ষন মন্ডল, মোহাম্মদ ইস্রাফিল, মেহারাব হাসান মাহিন সহ অন্যান্য রক্তযোদ্ধারা।

একটি মন্তব্য পোস্ট করুন