সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.
মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উক্ত মাঠে বিভিন্ন ধরনের প্রতিযোগীতায় অংশ নেয় শিক্ষার্থীরা। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু বকর ছিদ্দিকী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.বি.এম আ:হান্নান। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ.আমিনুর রহমান, সিংগাইর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো.আক্রাম হোসাইন, সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো.আতাউর রহমান,
পৌরসভার সাবেক কাউন্সিলর নূরে আলম বাবুল, সিংগাইর পৌর বিএনপি'র যুগ্ন সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো. সাইদুর রহমান সাগর, পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর রিপন আক্তার ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষীকাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন