নিজস্ব প্রতিবেদক.
দোহার-নবাবগঞ্জের যুবক যুবতীদের শিক্ষা ও চাকুরিতে সারা জাগানো প্রতিষ্ঠান ‘ডিএন এ্যাডুকেয়ার জাপানিজ লেঙ্গয়েজ সেন্টার’ এর নবাবগঞ্জের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীতে সাজেদা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ শাখার উদ্বোধন করা হয়।
অতিথিবৃন্দ, প্রতিষ্ঠানের কর্ণধার ও শিক্ষার্থীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুরুতে লাল ফিতা কেটে শাখার উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের সভা কক্ষে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা মো. সুমন, মো. সাগর। পরে প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও সকলের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক মো. আব্দুর রহমান।
মো. আব্দুল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মো. ইসমাইল কোম্পানী, প্রতিষ্ঠানের পরিচালক ফাইজুল রোমান, খন্দকারহাটি জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মো. আমানুল্লাহ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন