নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার নেতৃবৃন্দ। রোববার (১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা সদরের আশপাশে এ কর্মসূচি পালন করা হয়।
প্রচারণার আগে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক।
এতে
সভাপতিত্ব করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফারুক। উপস্থিত ছিলেন সদস্য সচিব
আক্তারুজ্জান সোহেল, প্রধান সমন্বয়কারী মো. বোরহান মিয়া, যুগ্ম আহ্বায়ক
আবুল হাসেম, মো. আমীর হোসেন, সৌদি শাখার যুগ্ম আহ্বায়ক কাজী তরুন,
ভিপি
মাসুদুর রহমান, যুবদল নেতা আলী আব্বাস, আলমগীর হোসেন, নজরুল ইসলাম বাবু,
মাসুম মোল্লা, নিঝু মোল্লা, মো. শাহীন, ঢাকা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক
লাভলু সিকদার, কৃষক দল নেতা শহীদুল ইসলাম প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন