সংবাদ শিরোনাম

শ্রীনগরে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু



শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি.

শ্রীনগর উপজেলার পাটাভোগে পুকুরের পানিতে ডুবে মাহফুজ আলম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পাটাভোগ ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা মাহফুজ আলমের মরদেহটি উদ্ধার করেন। মাহফুজ উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মো. জাহাঙ্গীরের ছেলে। 

স্থানীয়রা জানান, মাহফুজ আলম তার পরিবারের সাথে পার্শ্ববর্তী পাটাভোগ ইউনিয়নের জশুরগাঁও এলাকার চৌকিদার বাড়িতে (কালু খানের বাড়ি) ভাড়া থাকতেন। মাহফুজ অসুস্থ ছিলেন। এদিন মাহফুজ পুকুরের পানিতে পড়ে তলিয়ে মারা যায়। 

নিহত মাহফুজের মা নিলুফা বেগম জানান, তার ছেলে মৃগীরোগে আক্রান্ত ছিলেন। পুকুরের পানিতে পড়ে গিয়ে তার ছেলের মৃত্যু হয়। 

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, পুকুরের পানি থেকে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।   

Post a Comment

নবীনতর পূর্বতন